1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার
সংবাদ শিরোনাম:

অসুস্থ স্ত্রীকে নিয়ে গোমতীর চরে বসবাস : মানবিক সহযোগিতা কামনা সাইদুল ইসলামের

  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৫ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সাইদুল ইসলাম। তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। পরিবারের হাল ধরতে প্রায় দুই যুগ আগে পাড়ি জমান কুমিল্লা শহরে।
শহরে এসে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শুভপুর এলাকায় জাহাঙ্গীর কমিশনারের বাসার পাশে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ভাঙারি মালামাল ক্রয়-বিক্রয় এবং সিটি করপোরেশনের ড্রেন পরিষ্কারের মতো কষ্টসাধ্য কাজ করে স্ত্রী হেপিকে নিয়ে সাদামাটা হলেও স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি।
কিন্তু হঠাৎ করেই স্ত্রী হেপি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন সাইদুল। ধার-দেনা করে চিকিৎসা চালাতে গিয়ে একসময় বাসা ভাড়াও দিতে ব্যর্থ হন। ফলে গত দুই বছর ধরে তারা আশ্রয় নিয়েছেন গোমতী নদীর চরে পলিথিনে ঘেরা একটি অস্থায়ী ঘরে।
বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন এই দম্পতি। একদিকে অসুস্থ স্ত্রী, অন্যদিকে অনিয়মিত আয়—সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাইদুলের। চিকিৎসা, খাবার ও ন্যূনতম বাসস্থানের সংকটে তারা দিন কাটাচ্ছেন চরম কষ্টে।
এমতাবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন সাইদুল ইসলাম। সামান্য সহায়তাই হয়তো তার অসুস্থ স্ত্রীর চিকিৎসা ও একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পারে।
মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই অসহায় দম্পতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews