1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

বৈশাখের রঙে মাতলো কুমিল্লা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লাতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। বর্ণাঢ্য আয়োজন, বৈচিত্র্যময় শোভাযাত্রা এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি রূপ নেয় এক মিলনমেলায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালেই শহরের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। নানা বয়স ও পেশার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
শোভাযাত্রায় ছিল ঐতিহ্যবাহী গ্রামীণ উপকরণ, বর্ণিল মুখোশ, ফেস্টুন ও প্ল্যাকার্ডের সমাহার। লোকজ সাজে সজ্জিত অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অসাম্প্রদায়িক চেতনায় উদ্দীপ্ত সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূইয়া, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ হাসনাত মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শোভাযাত্রাটি গিয়ে শেষ হয় কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন, যেখানে সংগীত, নৃত্য ও লোকজ পরিবেশনায় মুগ্ধ হন দর্শনার্থীরা।

নববর্ষ উপলক্ষে কুমিল্লা জুড়ে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা, মাছের মেলা, লোকজ পণ্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান। দিনভর এসব আয়োজন শহরের প্রতিটি প্রান্তকে করে তোলে বর্ণিল ও উৎসবমুখর, যোগ করে নতুন আনন্দের মাত্রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews