1. dainikbanglanews9@gmail.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা জাতীয় যুব দিবসে লাকসামে মাদক ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক সভা কুমিল্লা সাংবাদিক পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস উপলক্ষে সম্মাননা প্রদান কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ কুমিল্লায় অটোরাইস মিল মালিকদের সঙ্গে দূষণ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক জব্দ, আটক ১ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় শাড়ী ও মাদক জব্দ আটক ১ Coronavirus disease 2019 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে অভিযোগে সংবাদ সম্মেলন
সংবাদ শিরোনাম:

কুমিল্লা সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অনুমতি ছাড়া পাহাড়ের মাটি কাটার অপরাধে আব্দুর রহিম (৭৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) উপজেলার বিজয়পুর ইউনিয়নের শ্রীবিদ্যা এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ) ধারা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড়ের মাটি কাটার অপরাধে আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি শ্রীবিদ্যা এলাকার মৃত আব্দুল গণির ছেলে। ভ্রাম্যমাণ আদালত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করেন।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় উপস্থিত ছিলেন কার্যালয়ের উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশ।

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় জানিয়েছে, পাহাড় ও টিলা কাটা রোধ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews