কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব উপায়ে অটোরাইস মিল পরিচালনার লক্ষ্যে মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৯ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক সালমান চৌধুরী শাওন অটোরাইস মিল মালিকদের দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় তিনি পরিবেশের ক্ষতি হয় এমন কার্যক্রম পরিহার করে প্রচলিত পরিবেশ আইন ও বিধিবিধান মেনে মিল পরিচালনার আহ্বান জানান।
সভায় অটোরাইস মিলের মালিকদের পরিবেশসম্মত উপায়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply