1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরী
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বাড়ছে উদ্যোক্তা মেলা ক্ষতির সম্মুখীন হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার ভিউ

স্টাফ রিপোর্টার

কুমিল্লায় বাড়ছে উদ্যোক্তা মেলা। উদ্যোক্তা তৈরির জন্য নিয়মিত হওয়া এসব মেলাগুলো নিয়ে এবার দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ মেলাকে কেন্দ্র করে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
কুমিল্লা প্ল্যানেট এস আর শপিংমলের উদ্যোক্তা মেলাগুলোতে অস্থায়ী স্টল বসিয়ে তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। এতে নিয়মিত ভাড়া, বিদ্যুৎ বিল, কর ও কর্মচারীর বেতন দিয়ে টিকে থাকা সাধারণ দোকানগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না বলে অভিযোগ উঠেছে।

খোজ নিয়ে জানা যায়, একটি নির্দিষ্ট সময় ধরে চলা উদ্যোক্তা মেলার কারণে আশপাশের স্থায়ী দোকানগুলোতে ক্রেতা কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। ফলে অনেক ব্যবসায়ী পড়ছেন লোকসানের মুখে, কেউ কেউ দোকান বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মেলার সময়টাতে অনেক দোকানে বিক্রি অর্ধেকেরও নিচে নেমে যায়। অনেক উদ্যোক্তা মেলা দীর্ঘ সময় ধরে চললেও এর আগে আশপাশের দোকানিদের সঙ্গে কোনো সমন্বয় বা প্রভাব মূল্যায়ন করা হয় না। ফলে মেলা শেষ হলেও দোকানগুলোর ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগে দীর্ঘদিন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বার্তা ২৪.কম-কে বলেন, ‘আমরা সারা বছর দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স আর ট্যাক্স দিই। কিন্তু মেলায় যারা বসে, তাদের এসব কিছুই দিতে হয় না। ফলে ক্রেতারা স্বাভাবিকভাবেই মেলার দিকেই চলে যায়।’
কুমিল্লা নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল হাফিজ বলেন, মেলা চলাকালে দোকান খোলা রেখেও কর্মচারীর বেতন তুলতে পারিনি। এভাবে চলতে থাকলে দোকান বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।
কুমিল্লা খন্দকার মার্কেটের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, কুমিল্লা প্ল্যানেট এস আর শপিংমলে কয়দিন পর পর উদ্যোক্তা মেলা দেয় নারী উদ্যোক্তারা। এর কারণে আমরা মার্কেটের দোকানদাররা পথে বসার মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্যোক্তা বার্তা ২৪.কম-কে বলেন, ‘আমরা এখানে অল্প সময়ের জন্য এসেছি। স্থায়ী দোকানদারদের ক্ষতি করার উদ্দেশ্য আমাদের না। কিন্তু মেলার নামে যে পরিমাণ স্টল বসানো হয়েছে, তাতে স্বাভাবিকভাবেই ক্রেতারা আমাদের দিকেই বেশি আসছে।’
আরেক উদ্যোক্তা বলেন, ‘আমরা সুযোগের সদ্ব্যবহার করছি মাত্র। স্থায়ী দোকানগুলোর মতো আমাদের কোনো দীর্ঘমেয়াদি নিরাপত্তা নেই। তবে পরিকল্পনাহীনভাবে মেলা বসানো হলে দ্বন্দ্ব তৈরি হবেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews