1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার ভিউ

স্টাফ রিপোর্টার

“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (২৯ এপ্রিল) দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টা ১৫ মিনিটে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবহন মালিক-শ্রমিক, পুলিশ বিভাগের সদস্য, পরিবেশবাদী সংগঠন, স্কাউট, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এরপর সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন, কুমিল্লা এবং পুলিশ সুপার, কুমিল্লা-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব। তিনি শব্দদূষণের কারণ, প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়সমূহ তুলে ধরেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews