1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরী কুমিল্লায় শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কার্যক্রম-২০২৬ শুরু কুমিল্লায় কৃষকদের স্বাবলম্বী করতে “কৃষক কার্ড” বিতরণ কুমিল্লায় কৃষকদের স্বাবলম্বী করতে “কৃষক কার্ড” বিতরণ কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত শিশুর ১ মৃত্যু কুমিল্লায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সদস্যরা পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছেন। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপি’র একটি টহল দল বিশেষ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে ২১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত শাড়ির সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৭২,১৬,০০০/- (বাহাত্তর লক্ষ ষোল হাজার) টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews