1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরী

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার ভিউ

 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার একটি স্কুলের সাধারণ দিনের চিত্র হঠাৎ করেই যেন হয়ে উঠল ব্যতিক্রমী। শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছে—এই চেনা দৃশ্যের মাঝে নীরবে এসে বসেন একজন বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তবে রাজনৈতিক পরিচয়ের ভারী আবরণ ছেড়ে শিক্ষার্থীদের পাশে বসে তিনি যেন সাধারণ এক ছাত্র হয়ে ওঠেন। মনোযোগী, নীরব, আগ্রহী হয়ে ক্লাস করেন তাদের সঙ্গে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে এমনই এক ভিন্নধর্মী মুহূর্তের সাক্ষী হন শিক্ষক-শিক্ষার্থীরা। দেশের চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে অংশ নিতে এসে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী স্কুলটি পরিদর্শনে যান। আনুষ্ঠানিকতা শেষে হঠাৎই তিনি ঢুকে পড়েন একটি শ্রেণিকক্ষে। সেই সময় সপ্তম শ্রেণির বাংলা ক্লাস চলছিল। শ্রেণিকক্ষে প্রবেশের আগে তিনি শিক্ষিকার অনুমতি নেন।

 

 

এরপর কোনো আনুষ্ঠানিকতা বা আলাদা আসনের ব্যবস্থা না করে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে একটি বেঞ্চে বসে পড়েন। শিক্ষিকাকে তিনি অনুরোধ করেন, যেন স্বাভাবিক নিয়মেই পাঠদান চালিয়ে যান। এমনকি ক্লাস চলাকালে যেন আর কেউ প্রবেশ না করে, সে নির্দেশনাও দেন। ক্লাসরুমে তখন অন্য রকম এক পরিবেশ। একজন সংসদ সদস্য শিক্ষার্থীদের কাতারে বসে পাঠ শুনছেন—এ দৃশ্য শিক্ষার্থীদের মাঝে কৌতূহল ও উৎসাহ দুটোই বাড়িয়ে দেয়। তবে তিনি নিজে ছিলেন পুরোপুরি নিবিষ্ট, যেন সত্যিই একজন শিক্ষার্থী। প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই ক্লাসে তিনি মনোযোগ দিয়ে পাঠ শোনেন। একপর্যায়ে শ্রেণির এক ছাত্রীর কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি-মজুর’ কবিতাটি আবৃত্তি শোনেন। ছাত্রীর আবৃত্তি মনোযোগ দিয়ে শোনার সময় তাঁর চোখেমুখে ফুটে ওঠে প্রশংসা ও সন্তুষ্টির ছাপ। ক্লাসের শেষ দিকে মনিরুল হক চৌধুরী দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি পড়াশোনার গুরুত্ব, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং নিজেদের দক্ষতা গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক কিছু কথা বলেন।
দিদার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক অর্চনা দেবনাথ বলেন, একজন সংসদ সদস্য হয়েও শিক্ষার্থীদের মাঝে এসে তাদের সঙ্গে একই বেঞ্চে বসে সময় দিয়ে পাঠ গ্রহণ করা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে, তেমনি শিক্ষকদের মাঝেও দায়িত্ববোধ ও আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে। এমন অংশগ্রহণমূলক উপস্থিতি শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি তাদের সাথে মিশে, তাদের সাথে ক্লাস করেছি। আমাদের ছেলে-মেয়েদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হলে তাদের কাছে শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। শিক্ষা যদি তাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে, তাহলে তারা আর স্কুল ফাঁকি দেবে না বা পড়াশোনায় অমনোযোগী হবে না।’ তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক সুযোগ-সুবিধা এবং দক্ষ, যোগ্য শিক্ষক দিয়ে পরিচালিত করা অত্যন্ত জরুরি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews