1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ

  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি হায়েস গাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১৫ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বৌয়ারাবাজার বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আনন্দপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি হায়েস গাড়িসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা বলে জানায় বিজিবি।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews