1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৮ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।

সোমবার (১ জুন) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য পণ্য বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর অথবা ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews