1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার ভিউ

কুমিল্লা  প্রতিনিধি

আজ সোমবার কুমিল্লা, ২৭ এপ্রিল ২০২৬: পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়-এর উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পরিচালিত হয়।

অভিযান চলাকালে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স মিজি ব্রিকস (সাং- শ্রীপুর, ডাকঘর- হাসনাবাদ, উপজেলা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লা)-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া ইটভাটাটির চিমনি ও কিলন ভেঙে ফেলা হয় এবং পানি দিয়ে আগুন নিভিয়ে এর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন ও উচ্চমান সহকারী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে মনোহরগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লা।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় জানায়, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews