1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার
সংবাদ শিরোনাম:

বুড়িচংয়ের পুর্বহুড়া গোমতীর চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে – রিপন

  • আপডেটের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার ভিউ

কুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ১৬ নং ইউনিয়নের পূর্বহুড়া গোমতী নদীর চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে রিপন নামের এক ব্যক্তি।

জানা যায় উপজেলা প্রশাসনের পারমিশন আছে এ কথা বলে গত এক সপ্তাহ যাবৎ গোমতীর চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় ভরাট ও ইটভাটায়।

স্থানীয়রা বলেন গোমতী নদীর অনেক অংশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার কারণে এখন আর ওইসব জায়গাগুলোতে ফসল করা যায় না। বুড়িচং উপজেলার এই অঞ্চলের অনেকগুলো জায়গা দিয়ে গোমতীর চরের মাটি দীর্ঘ অনেক বছর কাটা বন্ধ থাকলেও গত এক সপ্তাহ যাবত উপজেলা প্রশাসনের পারমিশন আছে একথা বলে আমাদের আমাদের সদ্য প্রস্তুতকৃত জমির উপর দিয়ে মাটিবাহী ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত রিপনকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি কয়েকদিন উপজেলাতে গিয়ে এসিলেন মহোদর সাথে নিজে কথা বলে পারমিশন নিয়ে আসছি উনি আমাকে বলেছেন আমি উপরের মাটি কেটে নিয়ে যেতে পারবো। এই বিষয়ে রিপন এর কাছে পারমিশনের কাগজ চাইতে গেলে তিনি বলেন আপনি নিজে গিয়ে এসিলেনের কাছ থেকে কাগজ দেখেন।

পরে বুড়িচং উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গোমতী নদীর মাটি কাটার বিষয়ে কোনো পারমিশন দেওয়া হয়নি । যদি উপজেলা থেকে পারমিশনের কথা বলে তাহলে কাগজ দেখাতে বলেন। অন্যথায় যদি গোমতীর মাটি কাটা হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews