1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

দাউদকান্দিতে কৃষক দল নেতার মাথা ফাটিয়ে বহিষ্কার হলেন বিএনপি নেতা

  • আপডেটের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার ভিউ

কুমিল্লার দাউদকান্দিতে কৃষক দল নেতার মাথা ফাটিয়ে বহিষ্কার হলেন বিএনপির এক নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত মিজানুর রহমান প্রধানকে ৩ জুলাই অনুমোদিত গোয়ালমারী ইউনিয়ন বিএনপির পাঁচ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম।

উপজেলা বিএনপির দলীয় সূত্র জানায়, দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের উপর গত ৩ জুলাই সন্ত্রাসী হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের নামে ইন্ধন, মদদ ও নির্দেশনার অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে তাকে শুক্রবার ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়া, স্থানীয় তদন্তে অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়া এবং দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান প্রধানকে গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার আওতাধীন গোয়ালমারীসহ ৯টি ইউনিয়নে বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর রাত আনুমানিক সাড়ে ৯ টায় দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের উপর কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

অনুসন্ধানে জানা যায়, এই হামলার পেছনে মিজানুর রহমান প্রধানের সরাসরি ইন্ধন ও নির্দেশ ছিল বলে অভিযোগ উঠে।

দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমান প্রধানের লোকজন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারের উপর হামলা চালানোসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এ জন্য তাকে শোকজ করেছিলাম। তিনি জবাব দিলেও সেটা গ্রহণযোগ্য না। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। আর এই বহিষ্কারই প্রমাণ করে, কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসের স্থান বিএনপিতে হবে না। বিএনপি কখনো কোনো অন্যায়কারী বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews