1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ কুমিল্লায় রয়েল সার্ভিস পরিবহণের ৩টি এসি বাসে অগ্নিকাণ্ড সারা দেশে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত রাত ৮টার মধ্যে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক ৪টি দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কুমিল্লায় সিডি প্যাথ হাসপাতাল তিন সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ মুরাদনগরে গোমতীর মাটি রক্ষায় প্রশাসনের যৌথ অভিযান কুমিল্লায় যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
সংবাদ শিরোনাম:

টেস্টে হেরে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

  • আপডেটের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৪৪ বার ভিউ

অনলাইন ডেস্ক-

কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় তথা শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জনে সিলমোহর পড়ল।

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন শান্ত। শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’

শান্ত বলেন, ‘আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে। পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’

সম্প্রতি ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয় বিসিবি। তার জায়গায় এসেছেন মেহেদি হাসান মিরাজ। এর আগে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগী হতে। সেইসময় বোর্ডকেও জানিয়েছিলেন, তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান।

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব (ওয়ানডে) কেড়ে নেওয়া হয়নি। বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শান্ত নিজেও খেলোয়াড়সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছিলেন বোর্ড সভাপতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews