1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার
সংবাদ শিরোনাম:

বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানের অর্থদণ্ড

  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩২ বার ভিউ

আজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের সময় চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর মেসার্স টিপানী কেমিক্যাল এন্ড কনজুমার প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র সিএম (সনদমার্ক) সনদ ছাড়াই ভেজিটেবল সসের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক (মান চিহ্ন) ব্যবহারের অপরাধে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী পণ্যের গুণগত মান পরীক্ষা ছাড়া মান চিহ্ন ব্যবহার নিষিদ্ধ।

এছাড়া, একই এলাকার মেসার্স আলিফ বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের জন্য ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন চৌদ্দগ্রামের সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এ সময় বিএসটিআই কুমিল্লা অফিসের সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহমেদ ও পরিদর্শক (মেট) মো. আরিফ উদ্দিন (প্রিয়) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews