1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লা বিবিরবাজার সীমান্তে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩০২ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর উদ্যোগে সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণকে নিয়ে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৪ জানুয়ারি) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিবিরবাজার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি।

সভার আলোচনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয়দের বিজিবি’র পাশে থাকার আহ্বান জানান এবং বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে এবং করবে।”

সভা শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করে আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews