1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

মেহজাবীনকে জড়িয়ে ধরে চুমু খেলেন জয়া আহসান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী এক আবেগঘন মুহূর্ত উপহার দিয়েছেন দর্শকদের। (২৪ ডিসেম্বর) মঙ্গলবার ‘প্রিয় মালতী’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এমন এক ঘটনা ঘটেছে।

এদিন প্রদর্শনী শেষে মেহজাবীনকে কাছে টেনে বুকে জড়িয়ে নেন, কপালে চুমু দেন জয়া।

এরপর মেহজাবীনকে প্রশংসায় ভাসিয়ে জয়া বলেন, ‘আমি অবাক হয়ে তার অভিনয় দেখছিলাম এবং মুগ্ধ হচ্ছিলাম। পরে আমার মনে হলো, এত পরিপক্ব কাজ করবে বলেই হয়তো এত দেরি করেছে মেহজাবীন। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

‘প্রিয় মালতী’ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ আরও অনেকে। তারা ‘প্রিয় মালতী’ টিম এবং মেহজাবীনকে শুভেচ্ছা জানিয়েছেন।

‘প্রিয় মালতী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এছাড়া আরও আছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।

পরিচালক শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীনের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews