1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ানস’ মেসেজে ঝুঁকি, সতর্ক হবেন যেভাবে

  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা এখনও অটুট। তবে এই অ্যাপের কিছু ফিচারে লুকিয়ে থাকতে পারে ঝুঁকি। যেমন, ‘ভিউ ওয়ানস’ ফিচারটি। ছবি, ভিডিও বা ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় অপশন। কিন্তু এই অপশনই ডেকে আনতে পারে বড় ধরনের সমস্যা। বিশেষজ্ঞরা এই ফিচারে একটি ‘ঝুঁকি’ চিহ্নিত করেছেন। কারণ, এই অপশনে মেসেজ একবার দেখার পর মুছে গেলেও, তা আবারও দেখা সম্ভব। তবে এই ‘লুপহোল’ শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য।

আপনি যদি ভিউ ওয়ানস মেসেজ মুছে যাওয়ার পরও সেটি দেখতে চান, তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন:

১. হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংসে যান।
২. সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে ক্লিক করুন।
৩. এরপর ম্যানেজ স্টোরেজ-এ যান।
৪. স্ক্রোল ডাউন করে সেই কনট্যাক্টের নামে ক্লিক করুন, যাকে আপনি ভিউ ওয়ানস মেসেজটি পাঠিয়েছেন।
৫. সেই কনট্যাক্টের প্রোফাইলে গিয়ে সর্ট বাই অপশন থেকে নিউয়েস্ট ফার্স্ট সিলেক্ট করুন।
৬. এখান থেকে ভিউ ওয়ানস মেসেজটি দৃশ্যমান হলে, সেটি আবারও অ্যাক্সেস করতে পারবেন।

এই বিষয়টি বিশেষজ্ঞদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, অনেক ব্যবহারকারী স্পর্শকাতর ডেটা পাঠানোর সময় এই অপশনটি ব্যবহার করেন। তারা মনে করেন, মেসেজ একবার দেখার পরই তা সম্পূর্ণভাবে মুছে যাবে এবং কোনোভাবেই আর দেখা সম্ভব নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিষয়টি তা নয়। মেসেজ মুছে যাওয়ার পরও তা আবার দেখা সম্ভব, যা ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।

এই সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে। তবে ততক্ষণ পর্যন্ত আইফোন ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে স্পর্শকাতর কোনো মেসেজ পাঠানোর সময় এই ফিচার ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো। অন্যথায়, আপনার ডেটা ঝুঁকির মধ্যে পড়তে পারে।

সতর্কতা অবলম্বন করে এই ধরনের মেসেজ পাঠানো এড়িয়ে চলুন, যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews