কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি চাঁদপুরের বাসিন্দা। তিনি পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ সাইফুল মালিক বাংলাদেশ পুলিশে একজন সৎ, দক্ষ, মানবিক ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। জনসেবায় তার আন্তরিকতা এবং ন্যায়নিষ্ঠ ভূমিকা তাকে একজন জনপ্রিয় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
তার মৃত্যুতে পুলিশ প্রশাসন, সহকর্মী, বন্ধু-বান্ধব, চাঁদপুর ও কুমিল্লার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ী মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply