1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সংবাদ শিরোনাম:

মুরাদনগরে ২৬৪ জনের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৩ বার ভিউ

মুরাদনগর প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে অসহায় ও কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে ভ্যান গাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে উপজেলার ২২টি ইউনিয়নের ২৬৪ জন উপকারভোগীর মাঝে ৪৪টি ভ্যান গাড়ি ও ২২০টি সেলাই মেশিন তুলে দেন অতিথিরা। পাশাপাশি বুধবার থেকে আরও ৮৪ জনের মাঝে ৮৪টি রিকশা বিতরণের কথা রয়েছে বলে জানা গেছে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, সমাজসেবক সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ ও কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ফারুক আহমেদ বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে উঠছে। এসব উপকরণ সঠিকভাবে কাজে লাগাতে পারলে উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে উঠবেন এবং তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews