1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্প আতঙ্কে অসুস্থ ৮০ নারী শ্রমিক, আহত ৬

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার ভিউ
ভূমিকম্পের সময় ছোটাছুটি করতে গিয়ে আতঙ্কে ৮০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, আহত হয়েছেন ৬ জন।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প চলাকালে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় এমন ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৫০ জনকে বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি আরো জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে গুরুতর আহত হননি কেউ৷ তাদের সবাই এখন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।
এদিকে  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, সেখানে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার  সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়েছিলেন।
এদিকে কুমিল্লা দাউদকান্দি উপজেলার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। আরেকটি দালানে ফাটল ধরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews