1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লার মুরাদনগরে শিশু খাদ্য কারখানায় যৌথ অভিযান, এক লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার ভিউ

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এক শিশু খাদ্য তৈরির কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে দেখা যায়, কারখানাটিতে মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রি করা হচ্ছে, পোড়াতেল ব্যবহার করে খাবার ভাজা হচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও উৎপাদন চলছে। এসব অপরাধে “আবুল হাসেম ফুড প্রোডাক্টস”-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১,০০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. জুয়েল মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নমুনা সংগ্রহকারী মো. সাকিব।

এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews