1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

যাত্রীকে ১৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কুমিল্লার অটোরিকশা চালক অনিক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৯ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কেবল সততার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নগরীজুড়ে প্রশংসায় ভাসছেন কুমিল্লার এক তরুণ অটোরিকশা চালক। ভুলবশত যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ টাকা অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন চৌধুরীপাড়া এলাকার অটোচালক অনিক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এক অভিভাবক তাড়াহুড়ায় সন্তানকে স্কুলে পৌঁছাতে গিয়ে অটোরিকশায় টাকা ভর্তি ব্যাগ ফেলে চলে যান। কিছু সময় পর তিনি বিষয়টি টের পেয়ে অটোরিকশাটির খুজে আসলেও অটোরিকশাটি আর খুঁজে পাননি। এতো টাকা হারিয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান ওই যাত্রী। আশেপাশের এলাকাগুলোতে খুজতে থাকেন ওই অটোরিকশা চালককে।

প্রায় ৩০-৪০ মিনিট খোজাখুজির পর ওই যাত্রী যখন তার নিজ এলাকায় হতাশা নিয়ে ফেরেছেন ঠিক তখনি ওই যাত্রী তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কারণ যেই অটোরিকশা চালককে তিনি খুজতেছিলেন, সেইটা অটোরিকশা চালক অনিক নিজেই ব্যাগভর্তি টাকা নিয়ে এসে হাজির। অবশেষে সবার সামনে তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় টাকা ভর্তি ব্যাগটি হস্তান্তর করেন।

অনিক জানান, ব্যাগ খুলে এত টাকা দেখে প্রথমেই বাবাকে ফোন দেই। বাবা বলছে যার জিনিস, তাকে ফিরিয়ে দে। হারাম টাকা নিয়ে বাঁচা যাবে না।’ এরপর আমি আবার ওই এলাকার আশপাশে ঘুরি এবং ব্যাগের মালিককে খুঁজে বের করি।

জানা গেছে, অনিকের বাবা নিজেও একজন অটোরিকশা চালক এবং পরিবারে সততা চর্চার ঐতিহ্য রয়েছে বহুদিন ধরে। ফলে বিপুল পরিমাণ টাকার প্রতি এক বিন্দু লোভও কাজ করেনি অনিকের মনে।

ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় ওঠে। অনেকেই বলছেন, অনিকের মতো সৎ মানুষরা সমাজের জন্য এক আশার আলো। এদের উৎসাহিত করা ও সম্মান জানানো আমাদের দায়িত্ব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews