1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত
সংবাদ শিরোনাম:

কুমিল্লার এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে থাকা কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, কুমিল্লার মনোহরপুরে অবস্থিত আনুমানিক ৩৮ লাখ টাকা মূল্যমানের ১৫ শতক জমি এবং ১৬ কোটি টাকা মূল্যমানের একটি বাড়ি জব্দ করা হয়েছে।

একই সঙ্গে বাহার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা মোট ২৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ১১ নভেম্বর বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, কন্যা তাহসীন বাহার সূচনা ও আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

পরবর্তীতে, চলতি বছরের ৩ মার্চ তাহসীন বাহার সূচনার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত, যেগুলোর মোট জমা ছিল ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা। একই সঙ্গে, ৩২ লাখ টাকা মূল্যমানের জমি এবং ১৪৭৪ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটও জব্দ করা হয়।

এছাড়া ১১ মার্চ ঢাকার উত্তরায় বাহার ও তার স্ত্রীর নামে থাকা দুটি ফ্ল্যাটও জব্দের আওতায় আনা হয়। পাশাপাশি তাদের নামে থাকা ব্যাংকের চারটি হিসাব থেকে মোট ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। তদন্তে এসব সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে মিলছে না বলেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews