1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩৩২ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের সুয়াগাজী বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত ও সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা এবং প্রায় শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। ২০ মার্চ জেলা প্রশাসক, কুমিল্লার নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সৈয়দ রেফাঈ আবিদ। এ সময় সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধিবৃন্দ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, সরকারি জায়গা দখলমুক্ত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যেন কেউ সরকারি জায়গা দখল করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি করা হবে।

এ অভিযানের মাধ্যমে সুয়াগাজী বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারি জায়গা সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সরকারি জায়গা দখলমুক্ত করতে এবং জনগণের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews