1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় আদর্শ সদরে খাদ্যপণ্যে জালিয়াতি: বিএসটিআইয়ের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা

  • আপডেটের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদরে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি ও মজুদের অভিযোগে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ ১০ মার্চ (২০২৫) বিকাল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নূর ট্রেডার্স, মেহেদীবাগ, হাউজিং স্টেট, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআইয়ের গুণগত মান পরীক্ষা ও মোড়কজাত সনদ ছাড়াই ‘ব্ল্যাক টি’ ও ‘সরিষার তেল’ পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির গুদামে মেয়াদোত্তীর্ণ ‘ব্ল্যাক টি’ মজুদ করে বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছিল।

এই অনিয়মের জন্য “বিএসটিআই আইন-২০১৮” এবং “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উভয় আইনে ৫০,০০০ টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহীন আক্তার শিফা এবং শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।

বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা সতর্ক করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews