1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

বুড়িচং ও দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান, জরিমানা ও কার্যক্রম বন্ধ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বুড়িচং ও দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত এবং অনুমোদনবিহীন কার্যক্রম চালানোয় তিনটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

বুড়িচং উপজেলার সদর ইছাপুরা এলাকায় অবস্থিত মেসার্স হাজী আলি আকবর এন্ড সন্স, ভরসার বাজার নামক ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। আইনের ধারা ৮ (৩) অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১,০০,০০০/- টাকা জরিমানা ধার্য করা হয়। অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সোনিয়া হক, সহকারী কমিশনার (ভূমি), বুড়িচং উপজেলা। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব চন্দন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব খন্দকার মাহমুদ পাশা, পরিদর্শক জনাব জোবায়ের হোসেন এবং নমুনা সংগ্রহকারী জনাব মোবারক হোসেন। অভিযানে বুড়িচং থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে।

দেবিদ্বার উপজেলায় দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। মেসার্স সনি ব্রিকস, হাতিমারা, গঙ্গামন্ডল এবং মেসার্স এম এম ব্রিকস (মোস্তফা ব্রিকস), কালিকাপুর, গন্ডামঙ্গল নামক ইটভাটাগুলো আইনের ধারা ৫ (১), ৮ (৩), ১৫ (১) ও ১৮ (২) অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত এবং অনুমোদনবিহীনভাবে মাটি সংগ্রহ করায় প্রতিটির বিরুদ্ধে ৫,০০,০০০/- টাকা করে জরিমানা ধার্য করা হয়। এছাড়া মেসার্স সনি ব্রিকসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পানি দিয়ে আগুন নিভানো হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়। অন্যদিকে মেসার্স এম এম ব্রিকসের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়।

দেবিদ্বার অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), দেবিদ্বার উপজেলা। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব খন্দকার মাহমুদ পাশা এবং পরিদর্শক জনাব চন্দন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পরিদর্শক জনাব জোবায়ের হোসেন এবং নমুনা সংগ্রহকারী জনাব মোবারক হোসেন। অভিযানে দেবিদ্বার থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ বিভাগ সার্বিক সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews