1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই
সংবাদ শিরোনাম:

অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন: কুমিল্লায় ২৫ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। অভিযানে মেসার্স জান্নাতুল ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসন্ন মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে বাংলাদেশ Standards and Testing Institution (বিএসটিআই) এর মহাপরিচালকের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিসের যৌথ উদ্যোগে এই বিশেষ মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে গুণগতমানের সনদ ছাড়াই শিশু খাদ্য, সফট ড্রিংকস পাউডার ও চিপস উৎপাদন করছে। এছাড়াও, উৎপাদিত পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করা হচ্ছিল। এসব অনিয়মের জন্য বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নুর আশেক। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) আরিফ উদ্দীন এবং পরিদর্শক (মেট) প্রিয়।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তা সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয় বন্ধে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews