1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

দেশত‍্যাগে নিষেধাজ্ঞা পেলেন বিজয়

  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠলেও এখনো তা প্রমাণিত হয়নি। তবে তার বিরুদ্ধে স্পট ফিক্সিং সংক্রান্ত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাকে আপাতত দেশ ছাড়তে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমানে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। সময়ের সাথে সাথে এসব অভিযোগ বাড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করা হয়েছে যেন দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়কে দেশ ত্যাগের অনুমতি না দেওয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি নিশ্চিত করেছেন যে এনামুল হক বিজয়ের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এই ব্যবস্থা আপাতত সাময়িক। দুর্নীতি দমন বিভাগের তদন্তে এনামুল হক বিজয় নির্দোষ প্রমাণিত হলে তার দেশ ত্যাগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

উল্লেখ্য, বিপিএল মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। তবে পরবর্তীতে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।

এনামুল হক বিজয় একা নন, দুর্বার রাজশাহীর একাধিক ক্রিকেটারের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। এছাড়া রাজশাহী ছাড়াও আরও অন্তত তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি চালাচ্ছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews