1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষঃ
মুরাদনগরে ২৬৪ জনের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ চান্দিনায় স্বামীর সামনেই স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জন গ্রেফতার কুমিল্লা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানীকে অভিনন্দন জানালেন ছাত্রদল নেতা সিফাতুল আলম মিদুল কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পানির মধ্যে বসেই অনার্সের পরীক্ষা দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চিমনি ও কিলন ভেঙে ১.৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন
সংবাদ শিরোনাম:

২০২৫ সালে রওনা দেওয়া বিমানটি ২০২৪ সালে পৌঁছাচ্ছে

  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

নতুন বছর ২০২৫ সালের প্রথম দিন আজ। ইংরেজি নববর্ষ উদ্‌যাপনে মেতে উঠেছে চীনের হংকংয়ের বাসিন্দারাও। কিন্তু এখানকার বিমানবন্দরে ঘটছে এক আশ্চর্য ঘটনা, যা যেন টাইম ট্রাভেলের মতো। ফ্লাইট রাডার-২৪ ডটকমের তথ্য অনুসারে, নববর্ষের প্রথম প্রহরে উড্ডয়ন করা একটি বিমান অতীতের দিকে চলে যাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পৌঁছাচ্ছে ২০২৪ সালের পুরোনো বছরে।

অর্থাৎ, ২০২৫ সাল থেকে ২০২৪ সালে ফিরে যাচ্ছে বিমানটি। হংকং থেকে যাত্রা করা বিমানটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ২০২৪ সালে পৌঁছাবে, যেখানে তখনও নববর্ষ উদ্‌যাপনের অপেক্ষা চলছে।

তথ্য অনুযায়ী, ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের ১ জানুয়ারি রাত ১২টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে। তার গন্তব্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। সেখানে এটি পৌঁছাবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে। এমনকি বিমানের গতি অনুযায়ী, এটি প্রায় গত বছরের রাত ৮টা ১৩ মিনিটে পৌঁছাতে পারে।

এমনটি শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এটি প্রকৃতপক্ষে খুব সাধারণ ঘটনা। পৃথিবীর বিভিন্ন স্থানে সূর্যের অবস্থান ও সময়ের পার্থক্য এই অদ্ভুত ঘটনা তৈরি করেছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯টি ভিন্ন সময় অঞ্চলের মধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে ২৬ ঘণ্টা সময় লাগে। অর্থাৎ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে একসঙ্গে নববর্ষ শুরু হতে ২৬ ঘণ্টা অপেক্ষা করতে হয়। এর ফলে, একদিকে কোনো অঞ্চলে নববর্ষের আনন্দ ছড়িয়ে পড়লেও অন্যদিকে পুরোনো বছরের শেষ মুহূর্তের হিসাব চলছে।

এ সময়ের ব্যবধানেই হংকংয়ে নববর্ষ এলেও যুক্তরাষ্ট্রের কিছু স্থান তখনও ২০২৪ সালেই রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশে ২০২৫ সালের ১ জানুয়ারি সকাল ৯টা ৩৮ মিনিট চলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৩১ ডিসেম্বর রাত ৭টা ৩৮ মিনিট।

বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত কিরিবাতি। এর পরই নিউজিল্যান্ড নববর্ষ উদ্‌যাপন করেছে আতশবাজির মাধ্যমে।

এভাবে, পৃথিবীর ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে সব দেশে একসঙ্গে নতুন বছর শুরু হয় না। কোনো জায়গায় সবার আগে এবং কোনো জায়গায় সবার পরে নতুন বছর শুরু হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews