1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

রোনাল্ডোকে জবাব দিতে মেসিকে টানল লিগ ওয়ান

  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৭২ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে পা রাখার পর থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি লিগের প্রশংসায় পঞ্চমুখ। পর্তুগিজ সুপারস্টার কখনো সৌদি ক্লাব ফুটবলকে আমেরিকান মেজর লিগ সকারের চেয়ে এগিয়ে রেখেছেন, আবার কখনো এটিকে বিশ্বের সেরা পাঁচ ফুটবল প্রতিযোগিতার তালিকায় স্থান দিয়েছেন।

কিছু দিন আগে রোনাল্ডো সৌদি লিগকে ফ্রান্সের লিগ ওয়ানের তুলনায় বেশি প্রতিযোগিতামূলক বলেছেন। তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ান এক প্রকার বিদ্রুপের মাধ্যমেই জবাব দিয়েছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘মিডল ইস্টের সেরা খেলোয়াড়’ পুরস্কার গ্রহণের সময় রোনাল্ডো বলেন, সৌদি লিগ বিশ্বের সেরা পাঁচ ফুটবল লিগের একটি। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সৌদি লিগ না ফ্রান্সের লিগ— কোনটি সেরা? সৌদি আরবের আল নাসরের হয়ে খেলা রোনাল্ডো কোনো দ্বিধা না করেই সৌদি লিগের পক্ষ নেন।

রোনাল্ডো সেদিন বলেন, “কোনো সন্দেহ নেই, লিগ ওয়ানের তুলনায় সৌদি লিগই সেরা। ফ্রান্সে শুধু একটি দল আছে— পিএসজি। বাকি দলগুলো না থাকার মতো।” তার এই মন্তব্যের ব্যাখ্যাও দেন তিনি, “যদি আমার কথা বিশ্বাস না করেন, তবে ৩৮, ৩৯ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৌড়ে দেখুন।”

তবে রোনাল্ডোর এই ‘তাপমাত্রার যুক্তি’ ভালোভাবে নেয়নি লিগ ওয়ান। তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ব্যতিক্রমধর্মী একটি পোস্ট দিয়ে তারা রোনাল্ডোকে কটাক্ষ করেছে।

পোস্টে তারা লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের পর ট্রফিতে চুমু খাওয়ার একটি ছবি জুড়ে দেয়। ছবির ক্যাপশনে লেখা হয়, “লিওনেল মেসিও ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলেছিলেন।” এর পাশে আর্জেন্টিনার পতাকা ও মেসির ‘গোট’ (GOAT) হিসেবে পরিচিতি বোঝাতে একটি ইমোজি যোগ করা হয়।

এই পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেউ কেউ রোনাল্ডোকে সরাসরি আক্রমণকে অপমানজনক বলছেন, আবার কেউ কেউ রোনাল্ডোর বক্তব্য নিয়েই সমালোচনা করছেন।

তবে, লিগ ওয়ানের দাবি সঠিক নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল শীতকালে। তখন কাতারের স্বাভাবিক তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা ইউরোপের আবহাওয়ার সঙ্গে তুলনামূলকভাবে বেশি মানানসই। মেসি বা তার দল বিশ্বকাপের ম্যাচগুলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলেনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews