1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত
সংবাদ শিরোনাম:

চান্দিনায় আগুনে পুড়ল শতাধিক দোকান

  • আপডেটের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টার পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মাধাইয়া বাজার মসজিদের নিকটবর্তী একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের টিনশেড দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, যা পুরো বাজার এলাকাকে গ্রাস করে।

মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন, “মাধাইয়া বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যবসায়িক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের শতাধিক দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।”

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছালাম মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নেভাতে দূরের পুকুর থেকে পানি সংগ্রহ করতে হয়েছে এবং মহাসড়কে যানজটের কারণে কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে প্রাথমিক অনুমানে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews