1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

জাহাজের মাস্টারের কঠোর আচরণ, বেতন-বোনাস না পাওয়া চাঁদপুরে সাত খুন, গ্রেফতার ১

  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি-আল বাখেরা জাহাজে সাতজনকে নির্মমভাবে হত্যা এবং একজনকে গুরুতর জখম করার ঘটনায় প্রধান আসামি আকাশ মন্ডলকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রাতে বাগেরহাটের চিতলমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে তার কাছ থেকে ০১টি হ্যান্ড গ্লাভস, একটি লোটো ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, সাতটি মোবাইল ফোন এবং রক্তমাখা একটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আকাশ মন্ডল এমভি-আল বাখেরা জাহাজে প্রায় ৮ মাস ধরে কর্মরত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, জাহাজের মাস্টারের কঠোর আচরণ, বেতন-বোনাস না পাওয়া, এবং কর্মচারীদের প্রতি অবিচারের কারণে তিনি ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটান।

গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম থেকে ৭২০ টন ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাওয়ার পথে তিনি খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে জাহাজের অন্যান্য কর্মচারীদের অচেতন করেন। পরে রাতের নির্জনে চাইনিজ কোড়াল দিয়ে মাস্টারসহ ৭ জনকে হত্যা করেন।

র‍্যাব আরো জানায়, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews