কুমিল্লা প্রতিনিধি
শনিবার দুপুরে কুমিল্লা গুলবাগিচা প্রাথমিক বিদ্যালয় মুক্ত মঞ্চে কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিশ্বের এমন কোন দেশ নেই যেই দেশে শিক্ষকদের অবদান নেই। তিনি আরো বলেন শিক্ষার মানন্নোয়নের ক্ষেত্রে প্রধান ভূমিকাই রাখতে হবে প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের কেননা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই বলে দিবে একজন শিক্ষার্থীর গতিবিধি ও স্বপ্ন পূরণের কথা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও কুমিল্লা জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফর নাহার লিপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জহুরুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আহমেদ চৌধুরী।
মতবিনিময় সভায় আদর্শসদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন।
পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন জালুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদ মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা দেন।
Leave a Reply