1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি কুমিল্লা আমড়াতলীতে ফসলি জমির মাটি কাটায় জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান কুমিল্লায় পদুয়ার বাজার বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে নারীর মৃত্যু দেশ গড়তে সরকার সততার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ – কৃষিমন্ত্রী আমিন উর রশিদ কুমিল্লা প্রতিনিধি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু বিএনপি সরকারের — কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। কুমিল্লায় শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৮ এমএমসিএফডি নতুন গ্যাস কূপ উদ্বোধন মুরাদনগরে ভাড়া বাসা থেকে অর্ধগলিত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার
সংবাদ শিরোনাম:

কুমিল্লা আমড়াতলীতে ফসলি জমির মাটি কাটায় জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৯ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদরের আমড়াতলী এলাকায় ফসলি জমির মাটি কাটার অভিযোগে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার(২৫ মার্চ) ভোররাতে পরিচালিত এ অভিযানে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে সহযোগিতা করে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অন্যত্র ভরাট করার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াতলীর কোটিশ্বর এলাকার বাসিন্দা সালাম সরকার দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছিলেন। এতে এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়।

অভিযানকালে অভিযুক্ত সালাম সরকারকে না পাওয়া গেলেও তার ভাতিজা মুজাহিদকে পাওয়া যায়। পরে তাকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়, যাতে ভবিষ্যতে আর কোনোভাবে ফসলি জমির মাটি কাটা না হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার বলেন,“ফসলি জমি রক্ষা করা আমাদের অগ্রাধিকার। কোনোভাবেই কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি করতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews