1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা বুড়িচং তৃতীয় লিঙ্গের সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার কুমিল্লায় শুরু হলো তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৮ এমএমসিএফডি নতুন গ্যাস কূপ উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩২ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের নতুন ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হওয়ায় জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শনিবার (১৪ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনের পর পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর ফলে মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের মোট পাঁচটি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশের জ্বালানি খাত অতীতে নানা ঝুঁকির মধ্যে পড়েছিল। বৈশ্বিক বাজারে জ্বালানির অস্থিরতার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ে। তাই সরকার দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনের ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, দেশের নিজস্ব গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়াতে পারলে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হবে। এতে করে ভবিষ্যতে বৈশ্বিক সংকটের প্রভাব অনেকটাই মোকাবিলা করা সহজ হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা হলে নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে। এই চাহিদা পূরণে দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর ওপর সরকার জোর দিচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালক মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শ্রীকাইল গ্যাসক্ষেত্র কূপ-৫ এর উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছরের ২৮ সেপ্টেম্বর কূপটির খনন কাজ শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে খনন কার্যক্রম সম্পন্ন হয়। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এই কূপে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। নতুন কূপ চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে এবং শিল্প ও বিদ্যুৎ খাতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ছবিঃ কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews