1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

মুরাদনগরে ভাড়া বাসা থেকে অর্ধগলিত কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শিক্ষক সাইফুল ইসলাম জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। সে তার পরিবারের একমাত্র সদস্য। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অবিবাহিত।

কলেজ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২২ খ্রিঃ থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষক সাইফুল ইসলামের পাশের ভাড়াটিয়ারা জানান, গত রবিবার (৮ মার্চ) শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছেন, ভিতরে কোন সারা না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন। আজ শুক্রবার (১৩ মার্র্চ) দুপুরে তার বাসা থেকে পচা গন্ধ বের হলে আশেপাশের লোকজনকে খবর দিলে তারা এসে পুলিশকে খবর দেন। বিকালে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, গত ৫ তারিখ কলেজে ক্লাস করেছে, এর পর থেকে আর কোন যোগাযোগ ছিল না। প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, দরজা ভিতর থেকে লাগানো ছিল। দুই দরজার লকাব ভেঙে লাশ উদ্ধার করেছি। লাশের পচন ধরে গেছে, মনে হচ্ছে চার পাঁচ দিন আগে মারা গেছে। কি কারনে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews