1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই
সংবাদ শিরোনাম:

কুবিতে চুরির ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার

  • আপডেটের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার ভিউ

কুবি প্রতিনিধি: হাসনাইন আহমেদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস আহমেদকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এবং আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

অপর শিক্ষার্থী শামীম ভুঁইয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, শিক্ষার্থী আনাস চুরির অভিযোগ স্বীকার করায় তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থী শামীমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে।

উল্লেখ্য, কুমিল্লার একটি হোটেলে ক্যামেরার লেন্স চুরির অভিযোগে কুবি শিক্ষার্থী আনাস আহমেদকে ক্যাম্পাসেএসে বহিরাগত কয়েকজন যুবক মারধর করে। অভিযোগ রয়েছে, মাদকের টাকা জোগাড় করতে আনাস ও শামীম এই চুরির পথ বেছে নেন। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে তাদের চুরির দৃশ্য ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পরে আনাস চুরির অভিযোগ স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহপাঠী শামীমের বাসা থেকে চুরি হওয়া ক্যামেরার লেন্স উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews