1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পানির মধ্যে বসেই অনার্সের পরীক্ষা দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চিমনি ও কিলন ভেঙে ১.৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষ্যে মহাসড়কে শৃঙ্খলা আনায়নে ট্রাফিকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৭৫ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষ্যে ঈদযাত্রা জন ভোগান্তিমুক্ত, যানজটমুক্ত এবং নির্বিঘ্ন করার নিমিত্ত মহাসড়কে নিয়োজিত সেচ্ছাসেবী, কমিউনিটি পুলিশিং সদস্য ও রোভার স্কাউটদের ট্রাফিকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ নাজির আহমেদ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশ জনাব মোঃ খাইরুল আলম।

জেলা প্রশাসক মহোদয় বলেন, এবারের ঈদযাত্রায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখার নিমিত্ত যানজটপ্রবণ ১২ টি পয়েন্টে ( দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার বাজার, ময়নামতি, কংসনগর বাজার, সদর বাজার পয়েন্টসমূহ, পদুয়ার বাজার, সুয়াগঞ্জ বাজার, চৌদ্দগ্রাম বাজার) স্থানীয় প্রশাসন, ছাত্র প্রতিনিধি, বাস মালিক সমিতির প্রতিনিধি, থ্রি হুইলার মালিক সমিতির প্রতিনিধি, স্কাউট, সেচ্ছাসেবী সহযোগে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ মনিটরিং টিম আগামী ২৫ মার্চ, ২০২৫ থেকে ০৮ এপ্রিল, ২০২৫ পর্যন্ত সার্বক্ষণিক মহাসড়কে যানজট নিরসনে কাজ করে যাবে।

আজকের প্রশিক্ষণ কর্মশালায় মনিটরিং টিমের সদস্যদের সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেফটি ভেস্ট সরবরাহ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews