1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পানির মধ্যে বসেই অনার্সের পরীক্ষা দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চিমনি ও কিলন ভেঙে ১.৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১০,২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ কুমিল্লায় অবৈধ ইটভাটা উচ্ছেদ ২৫ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বৈশাখী আড্ডা আয়োজন তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে কারাগারে সেনা সদস্য হাফিজুর রহমান কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে ৮,৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৩৩ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৮৩ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক ৩৩,০৪,০০০ (তেত্রিশ লক্ষ চার হাজার) টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায় ২১ মার্চ কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

এই অভিযানে বিজিবি টহলদল কটকবাজার সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে শ্রীপুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১,৬৫,২০০ পিস অবৈধ ভারতীয় বাজি উদ্ধার করে। জব্দকৃত বাজির আনুমানিক মূল্য ৩৩,০৪,০০০ টাকা।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, জব্দকৃত মালামাল বিধিমোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি’র এই সফল অভিযান আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews