1. dainikbanglanews9@gmail.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৪৭ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাদশা মিয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি দোকানকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘন এবং ১৫(১) ধারার ক্রমিক ৪-এর অপরাধে দুটি দোকানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় প্রায় ৮৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার ও নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews