1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সংবাদ শিরোনাম:

দেবিদ্বারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চিমনি ও কিলন ভেঙে ১.৫ লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার ভিউ

স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলা প্রশাসন-এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়-এর উদ্যোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলা-এ অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) পরিচালিত এ অভিযান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পরিচালিত হয়। অভিযানকালে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

দণ্ডিত প্রতিষ্ঠান দুটি হলো—
১) মেসার্স এমবিএস ব্রিকস (চন্দ্রনগর, দেবিদ্বার)
২) মেসার্স ফাইভ স্টার ব্রিকস (চন্দ্রনগর, দেবিদ্বার)
অভিযানে ইটভাটা দুটির চিমনি ও কিলন ভেঙে ফেলা হয় এবং পানি দিয়ে আগুন নিভিয়ে তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিবেশ দূষণের দায়ে প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়—প্রতিটি ইটভাটাকে ৭৫ হাজার টাকা করে—যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এছাড়া উপস্থিত ছিলেন পরিদর্শক জোবায়ের হোসেন ও হিসাবরক্ষক মো. তোফায়েল আহমেদ মজুমদার।
আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে দেবিদ্বার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কুমিল্লা জেলায় পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews