1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩৪ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

ভারত থেকে বাংলাদেশে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে কুমিল্লা সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দেশের অন্যান্য সীমান্ত এলাকার মতো কুমিল্লাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন ও পরবর্তী পরিস্থিতিকে ঘিরে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।
সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি নিয়মিত টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি সীমান্তবর্তী সড়কে চলাচলকারী সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, “যেসব এলাকা দিয়ে অতীতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেসব স্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারির আওতায় আনা হয়েছে।”
জানা গেছে, প্রায় ১০৬ কিলোমিটার দীর্ঘ কুমিল্লা সীমান্তের মধ্যে আদর্শ সদর ও চৌদ্দগ্রাম এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সীমান্তবাসীকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews