1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় নিষিদ্ধ ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস

  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার ভিউ

স্টাফ রিপোর্টার

কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে আমদানি নিষিদ্ধ, অবৈধ এবং ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের তত্ত্বাবধানে এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।

ধ্বংসকৃত পণ্যের তালিকায় ছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফেরত আসা ব্যবহার অনুপযোগী শাড়ি ও থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যসামগ্রী, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কর্তৃক জব্দ করা আমদানি নিষিদ্ধ আতশবাজি, অবৈধ ওষুধ এবং আইএমই নম্বরবিহীন ব্যবহৃত ও খোলা মোবাইল ফোন।

এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজারে অবৈধ পণ্যের বিস্তার রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের অভিযান জোরদার করা হলে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।
এ বিষয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস বলেন, আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন অভিযানে অবৈধ ও নিষিদ্ধ এবং মেয়াদ বিহীন পণ্য যেগুলো নিলাম করা যায়না। সে পণ্য গুলো ধ্বংস করা হচ্ছে। আইনি পক্রিয়া শেষ করে আজকে এ পণ্যগুলো ধ্বংস করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews