1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

কুমিল্লার ইফতারি বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২০১ বার ভিউ

স্টাফ রিপোর্টার, কুমিল্লাা

কুমিল্লা মহানগরের বিভিন্ন এলাকায় ইফতারি বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ ২০২৬) দুপুরে কুমিল্লা মহানগরের বাদুরতলা, কান্দিরপাড় ও লাকসাম রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, কিছু দোকানে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে খাবার অনুপযুক্ত পোড়া তেল দিয়ে পেঁয়াজু, বেগুনি ও চপ ভাজা হচ্ছে। পরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ–এর সহযোগিতায় স্পটেই কিটের মাধ্যমে ওই তেল পরীক্ষা করা হলে তা ব্যবহারের অনুপযুক্ত বলে প্রমাণিত হয়।
এ সময় নারায়ণগঞ্জ সুইট মিট, রুচি বিলাস রেস্টুরেন্ট ও এম.এন হোটেলসহ তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মানহীন পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়।
দুপুর ২টা থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. সাকিব, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং জেলা পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানের সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews