1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কুমিল্লায় দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার
সংবাদ শিরোনাম:

কাশফুল ফুড প্রডাক্ট নামে সেমাই ফ্যাক্টরিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

পবিত্র রমজানকে সামনে রেখে বাজার তদারকির অংশ হিসেবে কুমিল্লায় একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় অবস্থিত ‘কাশফুল ফুড প্রডাক্ট’ নামের একটি সেমাই ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া নিষিদ্ধ রঙ ব্যবহার করে শিশু খাদ্য প্রস্তুত এবং সফট ড্রিংক পাউডারে (ট্যাংক) মাত্রাতিরিক্ত এসপারটাম ব্যবহার করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরও অভিযোগ রয়েছে, হালাল সনদ না থাকলেও প্যাকেটে ‘হালাল’ উল্লেখ করে পণ্য বাজারজাত করা হচ্ছিল।
এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা-এর কর্মকর্তা মো. কাজী মাসুদ আলম এবং কুমিল্লা ক্যাবের প্রতিনিধিরা।
ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে রমজানব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews