1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষঃ
বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুমিল্লায় ৪০ হাজার ইয়াবাসহ চোরাকারবারি আটক দেবিদ্বারে অবৈধ ইটভাটা ও রাইস মিলের বিরুদ্ধে অভিযান ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা তিন ইটভাটা বন্ধ কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দি মোঘল এম্পায়ার রেষ্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রীর বাজার তদারকিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) মহানগরের ঝাউতলা এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দি মোঘল এম্পায়ারকে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী ও কাচ্চি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া নিষিদ্ধ রং ব্যবহার এবং ‘জাফরানি শরবত’ নামে পানীয় বিক্রি করা হলেও তাতে কোনো জাফরান পাওয়া যায়নি। এসব কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর পরিপন্থী অপরাধ হিসেবে গণ্য হয়।
এ সকল অপরাধে ঝাউতলা এলাকার দি মোঘল এম্পায়ার নামক প্রতিষ্ঠানকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। সার্বিক সহযোগিতা প্রদান করে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে পুরো রমজান মাসব্যাপী এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews