1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল সহ ৮ মামলার আসামী গ্রেফতার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরী কুমিল্লায় শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কার্যক্রম-২০২৬ শুরু কুমিল্লায় কৃষকদের স্বাবলম্বী করতে “কৃষক কার্ড” বিতরণ কুমিল্লায় কৃষকদের স্বাবলম্বী করতে “কৃষক কার্ড” বিতরণ কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত শিশুর ১ মৃত্যু কুমিল্লায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কুমিল্লায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও গাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লা’য় ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যেগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‍্যালিটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা প্রেসক্লাবসহ নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।

টাউনহল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালির পূর্ব বক্তব্যে ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সভাপতি হাসান আহমেদ বলেন, “আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এদেশে মাথাচাড়া দিতে পারবে না, এদেশে ছাত্র শিবিরের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। জুলাই বিপ্লব ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে এসেছে। বর্তমান প্রজন্ম জানে কীভাবে স্বৈরাচারী সরকার পতন করতে হয়। যারা জুলুম ও লুটতরাজে ব্যস্ত আছেন, তাদেরও নতুন প্রজন্ম ছাড় দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের ছাত্র জনতা নতুন বাংলাদেশের সূচনা সৃষ্টি করবে।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর সেক্রেটারী ও সাবেক মহানগর শিবির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর শিবির সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েতসহ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন,ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংগঠনিক যাত্রা শুরু করে। নতুন বাংলাদেশে আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। শত শত শহীদের রক্তের বিনিময়ে গড়া ইসলামী ছাত্র শিবির সংগঠনটি আগামীর বাংলাদেশ বির্নিমানে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews