1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১ কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগে দুইজন গ্রেপ্তার কুমিল্লায় আঙুর চাষে নতুন সম্ভাবনা কৃষকের মুখে সাফল্যের হাসি কুমিল্লায় ভূমিসংক্রান্ত সমস্যার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দেবিদ্বারে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ কুমিল্লা জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ সন্ধান চেয়ে পরিবারের আকুতি
সংবাদ শিরোনাম:

হোমনায় মানবতার ফেরিওয়ালা খ্যাত দেলোয়ার মমিন ৫০ লাখ টাকা সহায়তা দিলেন

  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ বার ভিউ

স্টাফ রিপোর্টার

কুমিল্লার হোমনা উপজেলায় মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমেরিকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ দেলোয়ার মমিন। তিনি বিভিন্ন উপজেলায় মসজিদ, মাদ্রাসা, অসুস্থ রোগীর চিকিৎসা ও গৃহ নির্মাণে মোট ৫০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের মাইজচর গ্রামের প্রসিদ্ধ মমিন বাড়ির মরহুম সিদ্দিকুর রহমানের সন্তান দেলোয়ার মমিন এই অনুদানের আওতায় ৫৭টি মসজিদ ও মাদ্রাসাসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কল্যাণে সহায়তা প্রদান করেন।

‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত দেলোয়ার মমিন দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন, খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুদান প্রদানকালে দেলোয়ার মমিন বলেন, আমি আমার হোমনা উপজেলাকে নিয়ে স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় একটি সুন্দর, মানবিক ও উন্নত হোমনা গড়ে তুলবো।

তিনি আরও বলেন, আমরা সবাই যদি নিজ নিজ সামর্থ অনুযায়ী দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই, তাহলে অবশ্যই একটি সমৃদ্ধ ও মানবিক সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews