1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ
সংবাদ শিরোনাম:

অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ (০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে) উপজেলা প্রশাসন, মুরাদনগর-এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মেসার্স চয়নিকা ব্রিকস (চৈনপুর, টনকী) ও মেসার্স প্রভা ব্রিকস (সল্পা, চন্দনাইল)–কে পৃথকভাবে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা ধার্য করে নগদ আদায় করা হয়। পাশাপাশি এসব ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, চুল্লির আগুন নিভিয়ে ভেঙে দেওয়া এবং সম্পূর্ণরূপে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া মেসার্স রয়েল ব্রিকস (গুঞ্জর, পূর্ব ইউনিয়ন)-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ওই ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সাকিব হাসান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুরাদনগর। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ। এ সময় পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন, হিসাবরক্ষক তোফায়ের আহমেদ মজুমদারসহ মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে কুমিল্লা জেলা কার্যালয়ের আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews